ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত শিশুদের নিরাপত্তা নিয়ে কোরিয়ান সিনেমা ‘হোপ’ ডিপফেকের শিকার অভিনেত্রী রুক্মিণী বসন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, হেফাজত নেতা আটক কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মায়ের থেকে টাকা ধার করে কেনা ক্যামেরা, কলকাতার রাস্তাতেই শুরু শাহরুখের স্বপ্নযাত্রা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা পরকীয়া আসক্ত স্ত্রীকে শাসন করায় বিপাকে স্বামী গাজা যুদ্ধে ভারতসহ ৫১ দেশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে দেশে এই প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতা রাজশাহীসহ রাতের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৮:৩৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৮:৩৩:১৯ অপরাহ্ন
রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
রাজশাহীর তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে-২০২৬ গীতা পাঠ করা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।একই সঙ্গে স্থানীয় সাংসদের দেয়া নির্দেশনার ভুলব্যাক্ষা নিয়েও জনমনেও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাধীনতা দিবসে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কালচার অনুসরণ না করে রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় নিয়মনীতি অনুসরণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দিয়েছিলেন  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তবে সেটিও বেশ কিছুদিন পুর্বে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন। কিন্ত্ত সাংসদের নির্দেশনার প্রকৃত অর্থ না বুঝে তার দেয়া সেই নির্দেশনার ভুল ব্যাক্ষা দিয়ে ভিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এদিকে বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তবে ইউএনও  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতি অনুযায়ী পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করান।

ইউএনও সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে এমপি স্যার আমাদের নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিগত আওয়ামী সরকারের কালচার অনুসরণ না করে রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতিনীতি অনুসরণ করতে বলেছিলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে। তাই কোরআন ও গীতা উভয় পাঠ করানো হয়েছে।

এর আগে ২৫ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দগণ।

সভায় ইউএনও নাঈমা খান উপজেলা জামায়াতের আমিরকে বলেন, ‘এমপি স্যার তো স্বাধীনতা দিবসে বিগত সরকারের কালচার অনুসরণ করতে নিষেধ করেছেন। আমরা কী করব ?’ এই প্রশ্নের জবাবে মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান রাস্ট্রীয় নিয়ম অনুযায়ী পালন করুন। সেখানে গীতা পাঠের নিয়ম থাকলে গীতা পাঠ করাতে সমস্যা নাই করাবেন। এরপর বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন,এমপি মহোদয় ইউএনও সাহেবকে বলেছিলেন জাতীয় সংসদে অধিবেশন শুরু হয় কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে,সেখানে গীতা পাঠ করা হয় না,তাই আপনিও চাইলে এটা অনুসরণ করতে পারেন, অথবা রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতিনীতি অনুসরণ করবেন। তিনি স্বাধীনতা দিবসের  অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না এমন কথা বলেননি। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কালচার অনুসরণ না করার কথা বলেছিলেন। এই কথা ভুলভাবে প্রচার করা হচ্ছে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।’

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত,এটা একটা ভুল বোঝাবুঝি একজন দায়িত্বশীল এমপি এমন কথা বলতে পারেন না, তিনি বলেনওনি। এছাড়াও তিনি তানোর-গোদাগাড়ীর এমপি,যেখানে তানোরের থেকে গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বী বেশী মানুষের বসবাস।তিনি যদি এমন নির্দেশনার কথা বলে থাকেন, তাহলে তো গোদাগাড়ীর ইউএনও সাহেবকেও এমন নির্দেশনা বলার কথা।কিন্ত্ত সেটা কি তিনি বলেছেন ? 

সব থেকে বড় কথা যে গীতা পাঠ নিয়ে এতো আলোচনা অনুষ্ঠানে তো সেই গীতা পাঠ করানো হয়েছে।এছাড়াও এবিষয়ে ইউএনও সাহেবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য ব্যতিত এমন প্রচারণা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।এমনকি রাস্ট্রীয় নিয়মে একটি জাতীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবার পর এমন আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আবার অনেকে বলছে, সাংসদের পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ক্ষুন্ন ও নিছক বিতর্ক বা সমালোচনা সৃস্টির জন্যই একটি মহল এমন অপপ্রচার শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯