ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৮:১৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৮:১৩:৪৩ অপরাহ্ন
রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নওগাঁর রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুভ কাজে সবার পাশে প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের স্বাবলম্বী করতে শুক্রবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

বসুন্ধরা শুভসংঘের রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

অন্যদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোঃ মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক, শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, বসুন্ধরা, জেলা কমিটির উপদেষ্টা জাহিদ রাব্বানী রশিদ, শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সদস্য রায়হানুল হক, সাইফুল ইসলাম শাহীন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক আশিকুজাম্মান ছোটন, সাংবাদিক ফরিদুল করিম তরফদার,  তরিকুল ইসলাম জেন্টু, তৌহিদ ইসলাম, শাহরুখ হোসেন আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, তিন মাস প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগ। এমন আয়োজনের মধ্যে দিয়ে নারীরা অসচ্ছলতাকে পিছনে ফেলে স্বচ্ছলতার পথে এগিয়ে যাবে। সেই সাথে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি। 

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সারাবছর বসুন্ধরা শুভসংঘ নানা ভাবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার ১৫ জন নারীকে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে তাদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হলো। এরমধ্য দিয়ে তাঁদের জীবিকার সম্ভাবনার দুয়ার খুলে গেলো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার