ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৮:০৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৮:০৯:০৪ অপরাহ্ন
মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান
তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী (পবা-মোহনপুর-৩) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, “সাবেক বলে কোনো কথা নেই; শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এ ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্রসমাজকে আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। যুবসমাজের মেধা, মননশীলতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাঠের লড়াইয়ে সম্পৃক্ত থেকে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার ফাইনালে ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০