ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার

চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৭:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৭:৪৪:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় ব্যবসায়ীর বাসায় গুলি বর্ষণের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবির মামলার অন্যতম আসামি সৈয়দ মোঃ মুজিবুল হককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চকবাজার থানার মামলা নং-০১/০১ (তারিখ: ৫ জানুয়ারি ২০২৬), মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫/৪২৭/৫০৬(২) ধারায় দায়ের করা হয়। ওই মামলার আসামি সৈয়দ মোঃ মুজিবুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মাদ্রাসা এলাকায় অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৩টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল হাটহাজারীর মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুজিবুল হক হাটহাজারী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ীর বাসায় গুলি চালিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা এ মামলাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের