ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৩৩:২৩ অপরাহ্ন
ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ‘অনিশ্চয়তার’ মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

এখন প্রশ্ন উঠেছে একান্ত এই বৈঠকে কি শুধুই নির্বাচনের প্রসঙ্গ এসেছে? বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের ওপর দায়িত্ব দেয় দলটির নীতিনির্ধারণী এই ফোরাম।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ড. মুহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ড. মুহাম্মদ ইউনূসের সহায়তা প্রত্যাশা করে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি প্রস্তাব গ্রহণ করেছে কি না তা জানি না। তবে তিনি প্রস্তাবগুলোর গুরুত্ব অনুধাবন করবে বলে মনে করি।

হাফিজউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল ও সরকারের একমত হওয়া বিষয়গুলো সংস্কার হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু সম্ভব সংস্কার হবে। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। বিচারের ব্যাপারে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। বিগত সময়ে বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে। যেহেতু আমরা ভুক্তভোগী সেহেতু আমরা নিশ্চয় দ্রুত বিচারের উদ্যোগ গ্রহণ করবো।

ডিসেম্বরের নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে, যমুনায় বিএনপির সাথে বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নির্বাচনের সময় নিয়ে ছাড় দেয়ার পর উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগের দাবি নিয়ে এখন কী ভাবছে বিএনপি? এমন প্রশ্নের কৌশলী জবাব দিলেন বিএনপি নেতারা।

হাফিজউদ্দিন আহমদ বলেন, এই তিনজনের পদত্যাগের ব্যাপারে আমরা এখনও অনড় আছি। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। এখন বল সরকারের কোর্টে। এখন সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই সরকার অন্তর্বর্তী হলেও তাদের নামের সাথে নিরপেক্ষতা শব্দটি রয়েছে। ফলে সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে