ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে অপপ্রচার

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:৩১:২০ অপরাহ্ন
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে অপপ্রচার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে অপপ্রচার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

স্বাধীনতা দিবসে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রীতিনীতি অনুসরণ না করার জন্য এবং রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় নিয়মনীতি অনুসরণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দিয়েছিলেন  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তবে ইউএনও রাস্ট্রীয় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতি অনুযায়ী পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করান।

ইউএনও সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে এমপি স্যার আমাদের নির্দেশ দিয়েছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিগত আওয়ামী সরকারের রীতিনীতি অনুসরণ না করতে এবং রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতিনীতি অনুসরণ করতে বলেছিলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে। তাই কোরআন ও গীতা উভয় পাঠ করানো হয়েছে।

এর আগে ২৫ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতারা।

সভায় ইউএনও নাঈমা খান উপজেলা জামায়াতের আমিরকে বলেন, ‘এমপি স্যার তো বিগত সরকারের রীতিনীতি অনুসরণ করতে নিষেধ করেছেন। আমরা কী করব ?’ এই প্রশ্নের জবাবে মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান রাস্ট্রীয় নিয়ম অনুযায়ী পারন করুন। সেখানে গীতা পাঠের নিয়ম থাকলে গীতা পাঠ করাতে সমস্যা নাই করাবেন।

এরপর বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন,এমপি মহোদয় ইউএনও সাহেবকে বলেছিলেন জাতীয় সংসদে অধিবেশন শুরু হয় কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে,সেখানে গীতা পাঠ করা হয় না,তাই আপনিও চাইলে এটা অনুসরণ করতে পারেন, অথবা রাস্ট্রীয় অনুষ্ঠানে রাস্ট্রীয় রীতিনীতি অনুসরণ করবেন। তিনি স্বাধীনতা দিবসের  অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না এমন কথা বলেননি।

তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রীতিনীতি অনুসরণ না করার কথা বলেছিলেন। এই কথা ভুলভাবে প্রচার করা হচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।’

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা