ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৮:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৮:৩৫:৩৬ অপরাহ্ন
নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজপাড়া ও পবা থানা পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর (রেললাইনের ধার, আইডিবাগানপাড়া) এলাকার নাজিমুদ্দিনের ছেলে, মোঃ সোহাগ আলী (৩২), সে কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও মোঃ আছির (৪৪), সে রাজশাহীর মোহনপুর থানার টেমা গ্রামের হোসেন আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে দাশপুকুর এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই থানার আইডিবাগানপাড়া (লক্ষীপুর) এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত সোয়া ৩টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকায় এসএম সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলযোগে আসা আছিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বপনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ