ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুষ্টিয়া হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে মিলল ১৬ হাজার পিস ইয়াবা আলোচিত শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি কিশোরগঞ্জয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, থানায় মিলল ঝুলন্ত মরদেহ ছেলের কারাগারে যাওয়ার খবরে মায়ের মৃত্যু খালা পরিচয়ে স্কুল থেকে শিশুকে অপহরণের চেষ্টা তরুণীর চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি

প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৭:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৭:৫৭:২৭ অপরাহ্ন
প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী প্রাইভেটকারে ফেনসিডিল বহনকালে রাজশাহীতে র‌্যাবের জালে ৩ মাদক কারবারী
অভিনব কায়দায় প্রাইভেটকারে করে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার (২৬ মার্চ) রাত সোয়া ১২টার দিকে তানোর থানাধীন পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রাম এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ১৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃরা হলো: মোঃ হাসিবুল ইসলাম জনি (৪০), সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা, মোঃ মনিরুল ইসলাম (২৫), সে শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার বাসিন্দা এবং প্রাইভেটকার চালক মোঃ জায়েদ হাসান (২২), সে একই উপজেলার গুয়াবাড়ী চানপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন। জব্দ করা ফেনসিডিলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলো বলেও জানিয়েছে তারা।

এ ব্যপারে গ্রেফতারদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী