ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

‘স্পাইডার-ম্যান’ ট্রেলারেই অ্যাভেঞ্জার্সকে পিছনে ফেলে ১০০ কোটির রেকর্ড

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:৩৯:১২ অপরাহ্ন
‘স্পাইডার-ম্যান’ ট্রেলারেই অ্যাভেঞ্জার্সকে পিছনে ফেলে ১০০ কোটির রেকর্ড ছবি: সংগৃহীত
মার্ভেল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। টম হল্যান্ড অভিনীত আসন্ন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র ট্রেলার প্রকাশের পর থেকেই ইন্টারনেটে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লক্ষ (৭১৮.৬ মিলিয়ন) ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ‘ডেডপুল ও উলভারিন’ (৩৬৫ মিলিয়ন) এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (৩৫৫.৫ মিলিয়ন)-এর ২৪ ঘণ্টার ভিউ রেকর্ড ছিল। কিন্তু ‘ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ড ভেঙে শুধু এগিয়েই যায়নি, ভিউয়ের নিরিখে জনপ্রিয় গেম ‘জিটিএ ৬’-কেও পিছনে ফেলে দিয়েছে।

ছবির গল্প শুরু হচ্ছে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর থেকে। এখানে পিটার পার্কারকে দেখা যাবে সম্পূর্ণ একা এক লড়াই চালাতে। প্রেমিকা এমজে এবং প্রিয় বন্ধু নেড—দু’জনেই পিটারের অস্তিত্ব ভুলে গেছে। নিউ ইয়র্ক শহরকে নতুন এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে একাই লড়ছেন তিনি।

ট্রেলারের এক ঝলকে দেখা যায়, সাহায্যের জন্য পিটার পৌঁছে যাচ্ছেন ব্রুস ব্যানার ওরফে হাল্কের কাছে। পিটারের এই নিঃসঙ্গ ও ভাঙাচোরা অবস্থাই নেটিজ়েনদের মধ্যে মজার প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে মজা করে ছবিটির নাম দিয়েছেন—‘স্পাইডার-ম্যান: ব্রোক, ডিপ্রেসড, অ্যালোন’।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে টম হল্যান্ড ও জেন্ডায়ার পাশাপাশি দেখা যাবে স্যাডি সিঙ্ক, জন বার্নথাল এবং মার্ক রাফালোকে। মার্ভেল ফেজ সিক্সের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৈরি এই ছবি আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। ভারতেও ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ফলে ভারতীয় দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩