ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

শিক্ষক নিয়োগে বড় সুখবর, একসঙ্গে চাকরি পাবেন লক্ষাধিক তরুণ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:২৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:২৭:৩৮ অপরাহ্ন
শিক্ষক নিয়োগে বড় সুখবর, একসঙ্গে চাকরি পাবেন লক্ষাধিক তরুণ শিক্ষক নিয়োগে বড় সুখবর, একসঙ্গে চাকরি পাবেন লক্ষাধিক তরুণ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশ হতে পারে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না।

একইসঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও আবেদন করতে পারবেন না।
এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।
 
এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (০৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটের পর ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৭০ শতাংশ বলে জানানো হয়।
এর আগে ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পর্যায়ে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন।

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এরপর গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন, পাসের হার ছিল ২৪ শতাংশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ