ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

অন্ধ্রপ্রদেশে বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু ১৪

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:০৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:০৮:৫০ অপরাহ্ন
অন্ধ্রপ্রদেশে বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু ১৪ ছবি: সংগৃহীত
অন্ধ্রপ্রদেশে বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু হল ১২ জনের। বৃহস্পতিবার ভোরে মার্কাপুরমে এই দুর্ঘটনাটি হয়।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৮ বলা হলেও পরে তা বেড়ে ১৪-তে দাঁড়ায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যাওয়ায় বহু যাত্রী জীবন্ত পুড়ে যান। মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানিয়েছেন, “প্রায় আটজন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন। এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”

জানা গিয়েছে, হরিকৃষ্ণ ট্রাভেলসের ওই বেসরকারি বাসটি তেলঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৬টা নাগাদ টিপার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে অনেক যাত্রী বেরোনোর সুযোগই পাননি।

জেলা পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত  করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার।

সব মিলিয়ে, ভোরবেলার এই দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশ। আগুনে পুড়ে মৃত্যুর এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার