ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

নামাজে এলোমেলো চিন্তা-ভাবনা আসা কি স্বাভাবিক?

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:০০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:০০:৪৯ অপরাহ্ন
নামাজে এলোমেলো চিন্তা-ভাবনা আসা কি স্বাভাবিক? ছবি: সংগৃহীত
নামাজ আদায়ের সময় অনেকের মনেই বিভিন্ন ধরনের এলোমেলো চিন্তা ভিড় করে। এটি কতটা স্বাভাবিক এবং এ অবস্থায় করণীয় কী? নামাজ আদায়ের অন্যতম আদব হলো একাগ্রতা, মনোযোগ ও বিনয়-নম্রতার সঙ্গে তা সম্পন্ন করা। নামাজে দাঁড়িয়ে মুসল্লির মনে এমন অনুভূতি থাকা উচিত যেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছেন। যদি তা সম্ভব না হয়, অন্তত এই ধারণা রাখা দরকার যে আল্লাহ তাকে দেখছেন এবং তিনি আল্লাহর সঙ্গে একান্তভাবে কথা বলছেন।

তবে নামাজের সময় অনিচ্ছাকৃতভাবে মনে বিভিন্ন এলোমেলো চিন্তা চলে আসা অস্বাভাবিক কিছু নয়। এ ধরনের চিন্তা মনে এলে সঙ্গে সঙ্গে আবার নামাজের দিকে মনোযোগ ফিরিয়ে আনতে হবে এবং যতটা সম্ভব এসব চিন্তা দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে।

এ চেষ্টা করার পরও যদি অনিচ্ছাকৃতভাবে কোনো চিন্তা চলে আসে, তবে সে জন্য গুনাহ হবে না এবং নামাজও নষ্ট হবে না। তবে ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি চিন্তা আনা বা মনোযোগ ফিরে পাওয়ার পরও ইচ্ছা করে সে চিন্তায় ডুবে থাকা ঠিক নয়। এতে নামাজের সওয়াব কমে যায়।

নামাজে মনোযোগ ধরে রাখতে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে—

পবিত্রতার প্রতি যত্ন
পবিত্রতার প্রতি যত্নবান হতে হবে। অর্থাৎ ইস্তিঞ্জা ও অজু সুন্নত ও আদব অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং কাপড়-চোপড়ের পবিত্রতাও নিশ্চিত করতে হবে।

জামাত শুরুর আগে মসজিদে যাওয়া
জামাত শুরু হওয়ার কিছু সময় আগে মসজিদে পৌঁছানো উত্তম। ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদায় করে অপেক্ষার সময় আল্লাহর মহিমা ও মর্যাদার কথা মনে করা উচিত। ভাবতে হবে, অল্প সময়ের মধ্যেই সৃষ্টিকর্তার দরবারে হাজির হতে যাচ্ছি।

প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা
প্রত্যেক ওয়াক্তের নামাজ এমনভাবে আদায় করা উচিত যেন এটি জীবনের শেষ নামাজ হতে পারে এবং হয়তো আর সুযোগ নাও পাওয়া যেতে পারে।

কিরাতের প্রতি মনোযোগ
নামাজে যা পড়া হয় তার শব্দ ও অর্থের দিকে মনোযোগ দেওয়া জরুরি। কোরআন তিলাওয়াতের সময় আয়াতের অর্থ চিন্তা করা এবং রুকু-সিজদাসহ অন্যান্য অবস্থায় যে তাসবিহ পড়া হয়, তার অর্থ উপলব্ধি করার চেষ্টা করা উচিত।

বিশেষ করে সুরা ফাতিহা পড়ার সময় একটি হাদিস মনে রাখা যেতে পারে। সেখানে রাসুলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, আমি নামাজ অর্থাৎ সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। 

বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রাহমানির রাহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। যখন বান্দা বলে মালিকি ইয়াওমিদ্দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে।

এরপর বান্দা যখন বলে ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যে এবং বান্দা যা চেয়েছে তা তাকে দেওয়া হবে। আর যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ বলেন, এটি আমার বান্দার জন্য এবং সে যা প্রার্থনা করেছে তা সে পাবে।

সুন্নত ও আদবগুলো খেয়াল রাখা
নামাজের প্রতিটি রুকন আদায়ের সময় তার সুন্নত ও আদবগুলো খেয়াল রাখা উচিত। যেমন রুকু অবস্থায় দৃষ্টি পায়ের আঙুলের দিকে রাখা, কনুই শরীর থেকে কিছুটা আলাদা রাখা, হাতের আঙুল দিয়ে হাঁটু শক্ত করে ধরা এবং এমনভাবে ঝুঁকে থাকা যাতে মাথা ও পিঠ সমান থাকে।

প্রত্যেক আমলের প্রতি মনোযোগ ধরে রাখা
নামাজের একটি আমল শেষ হওয়ার পর পরবর্তী আমলের দিকে মনোযোগ রাখা দরকার, যাতে ধারাবাহিকভাবে নামাজের সব কাজ ঠিকভাবে সম্পন্ন করা যায়।

এসব বিষয়ের প্রতি যত্নবান হলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে। শুরুতে কিছুটা চেষ্টা ও অনুশীলন প্রয়োজন হলেও ধীরে ধীরে এতে অভ্যাস তৈরি হয়ে যায় এবং মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবণতাও কমে আসে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪