ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা: নীরব এক সামাজিক বিপর্যয়ের মুখে জনপদ নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়ী'তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:২৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:২৯:২৬ অপরাহ্ন
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

সংবাদ পাওয়ার পরপরই কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার কাজ চলছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়