ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

বিতর্কে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান, মুখ খুললেন পরিচালক প্রেম ও নোরা ফতেহি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৩২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৩২:১৫ অপরাহ্ন
বিতর্কে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান, মুখ খুললেন পরিচালক প্রেম ও নোরা ফতেহি বিতর্কে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান, মুখ খুললেন পরিচালক প্রেম ও নোরা ফতেহি
ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত আসন্ন সিনেমা KD: The Devil-এর একটি গানে পারফর্ম করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নোরা ফতেহি। ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে অশালীন ও কুরুচিকর আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইতোমধ্যে গানটি নিষিদ্ধ করার দাবিও উঠেছে, যদিও কিছু দর্শকের মতে ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির উদ্দেশ্যেই এমন কনটেন্ট তৈরি করা হয়েছে।

বিতর্কের মুখে এবার বক্তব্য দিয়েছেন ছবির পরিচালক প্রেম। তিনি দাবি করেন, “আমি কোনও বিতর্ক চাই না। এটি আমার কাছে একটি আবেগঘন ছবি। গানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ পার্টিতে নাচতে পারে। কর্নাটক ও কেরলে গানটি বেশ সমাদৃত হয়েছে। আমি কেন বিতর্ক চাইব?

অন্যদিকে নোরা ফতেহি জানান, শুটিংয়ের সময় তিনি গানের কথা সম্পর্কে নির্মাতাদের কাছে জানতে চেয়েছিলেন এবং তখন তার কাছে কোনও সমস্যা মনে হয়নি। তবে হিন্দি সংস্করণ মুক্তির পরই বিতর্ক শুরু হয়। নোরার ভাষ্য, “হিন্দিতে ব্যবহৃত কিছু শব্দ অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এমনটা হবে বলে আমার ধারণা ছিল না এবং এই বিষয়ে আমার অনুমতিও নেওয়া হয়নি।” তিনি আরও অভিযোগ করেন, নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ও সঞ্জয় দত্তের একটি ছবি তৈরি করেছেন, যা নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন।

পরিচালক প্রেম ব্যাখ্যা করেন, গানটি মূলত কন্নড় ভাষায় তৈরি হয়েছিল এবং এর হিন্দি সংস্করণটি গীতিকার রাকিব আলম অনুবাদ করেন। প্রেম স্বীকার করেন, অনুবাদের সময় ব্যবহৃত কিছু শব্দই সমালোচনার জন্ম দিয়েছে এবং তিনি ওই শব্দগুলোর অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। “মূল কন্নড় গানটিতে কোনও সমস্যা ছিল না। হিন্দি অনুবাদের কিছু শব্দ আমি বুঝিনি, কারণ ওই ভাষায় আমি সাবলীল নই, বলেন তিনি।

পরিচালকের দাবি, পুরো ঘটনাটি একটি অনিচ্ছাকৃত ভুল এবং ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির কোনও পরিকল্পনা ছিল না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার