ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে মিলল ১৬ হাজার পিস ইয়াবা আলোচিত শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি কিশোরগঞ্জয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, থানায় মিলল ঝুলন্ত মরদেহ ছেলের কারাগারে যাওয়ার খবরে মায়ের মৃত্যু খালা পরিচয়ে স্কুল থেকে শিশুকে অপহরণের চেষ্টা তরুণীর চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি গওহর খান মেসিকে লুজার বললেন , সোশ্যাল মিডিয়ায় তোলপাড় নিরাপদ খাদ্য নিশ্চিতে লোকবল ও ল্যাব স্থাপনসহ সরকারের বহুমাত্রিক উদ্যোগ বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৮:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৮:০৯:২১ অপরাহ্ন
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ
রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শিবু দাশ।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উচ্চতর এই পদে উন্নীত করা হয়।পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা সর্বশেষ রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার ভূমি সংক্রান্ত সেবার মানোন্নয়ন, সরকারি জমি উদ্ধার, ফসলি জমিতে অবৈধ পুকুর খনন প্রতিরোধ ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধ করে কৃষি জমি রক্ষা, ভেজাল গুড় ও নকল কসমেটিক কারখানায় অভিযান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

এ ছাড়াও বাজার মনিটরিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নিজের এই অর্জনে শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবু দাশ। পদোন্নতির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জনে সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

৩৮তম বিসিএসের মাধ্যমে সিভিল সার্ভিসে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী