ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৫৬:৫৫ অপরাহ্ন
আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান
নওগাঁর আত্রাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করেছে আত্রাই থানা প্রেসক্লাব।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় আত্রাই মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রুহুল আমিন এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফরিদুল আলম পিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, আত্রাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আত্রাই উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম , আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মজিদ, সাংবাদিক পারভেজ গাদ্দাফী, বীর মুক্তিযোদ্ধা বুলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তিনি সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আত্রাইয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। 

স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম