ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:৫৩:৩৭ অপরাহ্ন
আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত
সবার আগে বাংলাদেশ"স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সঞ্চালনা করেন আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জলিল চকলেট।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা খোরশেদ আলম ও পারভেজ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লোটাস, জাতীয়তাবাদী শ্রমিক দল আত্রাই উপজেলা সভাপতি মোতালেব হোসেন মোতা, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মাজেদুর রহমান, ২নং ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু ও পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্স এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির মূল লক্ষ্য। এজন্য নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে কমিটি শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে সকল বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।বর্ধিত সভাটি প্রাণবন্ত আলোচনা ও দলীয় অঙ্গসংগঠনের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ