ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বাঘায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:১৯:৪৫ অপরাহ্ন
বাঘায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ বাঘায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ
রাজশাহীর বাঘায় জোরপূর্বক  এক ব্যক্তির জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার বাউসা ইউপির পূর্ব পাড়া গ্রামে জমি জবরদখলের ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে এলাকাবাসীর বক্তব্যে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত আমির আলীর ক্রয়কৃত  জমি  ছেলে  আসলাম উদ্দিন  দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত ভোগদখল করে আসছেন।  গত ৫  আগস্ট সরকার পতনের পর থেকে আড়ানি ইউপির  যোতরঘু গ্রামের  মৃত সাকের প্রামাণিকের ছেলে জামাল উদ্দিন ওরফে জুম্মন ও তার দুই ছেলে জুয়েল এবং মিজান স্থানীয় বিএনপি নেতা বাউসা   ইউপির  সভাপতি ( বহিষ্কৃত) রেজাউল ইসলাম এর সহযোগিতায় একের পর এক জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন । 

শুক্রবার (১৩ জুন) সকালে নিম্নোক্ত তফসিলে উল্লেখিত বাউসা মৌজার ৩২৬৩ খতিয়ানে দাগ নং ১০১৯৬ এর কাতে ২৬ শতাংশ জমি  আমার হক দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক প্রবেশ করে গাছ গাছালি কেটে ফেলেন এবং জমিতে সাইনবোর্ড দিয়েছেন। এই জমি নিয়ে ইতিপূর্বে আদালতে দুইবার মামলা দায়ের করে দুইবারই আমাদের পক্ষে ডিগ্রি হয়। অথচ জামান তার লোকবল নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার এই জমিসহ আরোও দুই দাগে তাদের জমি দাবি করে  জোরপূর্বক দখলে নিয়ে পাঁচ লক্ষ টাকার আম গাছ , মেহগনি গাছ ও ভুট্টা ক্ষেত  কর্তন করে নেন ‌।

তাদের  নিষেধ করলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে জমি থেকে সরে যেতে বলেন।এমনকি ভবিষ্যতে  জমির উপর গেলে পরিণাম ভয়াবহ হবে এবং প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়। ফলে আমরা নিরুপায় হয়ে বাধা প্রদান না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। 

তিনি আরও জানান,  জামান উদ্দিন কে সহায়তাকারি বিএনপি নেতা রেজাউল ইসলাম গত   ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে নানান অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।  তার অপকর্মের জন্য ইতমধ্যে তিনি দল থেকে বহিষ্কারও  হয়েছেন। তবুও তার জুলুম নির্যাতন থেমে নেই। 

এ ব্যাপারে অভিযুক্ত  জুয়েল ও মিজান বলেন, আসলাম জাল দলিল মূলে জমি ভোগ দখল করছে। উক্ত জমি আমাদের। আমরা আসলামের খারিজ বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বরাবর আবেদন করেছি। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আফম আছাদুজ্জামান এ বিষয়ে  বলেন, ঘটনাটি মৌখিকভাবে জানার পর  সরেজমিনে অফিসার ( পুলিশ)  পাঠিয়ে  উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা  দেয়াসহ আইনি মাধ্যমে সমাধানের  পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি