ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

আত্রাইয়ে কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৬:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৬:৩৪:৪৯ অপরাহ্ন
আত্রাইয়ে কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ৬টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার মহাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত শওকত আলী মোল্লা উপজেলার মহাদীঘি উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।

ভুক্তভোগী জানান, সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে তিনি ভোরে বাড়ি থেকে বের হয়ে ভাঙা ব্রিজ এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ বছর বয়সী দুই ছিনতাইকারী তার সামনে এসে ছুরি দেখিয়ে টাকা দাবি করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক