ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

গণহত্যা দিবসে রাজশাহীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
গণহত্যা দিবসে রাজশাহীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা গণহত্যা দিবসে রাজশাহীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা
২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ স্মরণে রাজশাহী জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল হলরুমে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. সিরাজুল হক সরকার এবং রিভারভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ওই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। কিশোর, ছাত্র-শিক্ষক, পুলিশসহ সর্বস্তরের মানুষকে হত্যা ও ধ্বংস করা ছিল তাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বাঙালি জাতি প্রথমে বিচ্ছিন্নভাবে এবং পরে সুসংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং দেশের কল্যাণে সর্বদা সজাগ থাকতে হবে।

সভা পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ