ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-আমেরিকা আলোচনার সম্ভাবনা, তুরস্কও খেলায় বিতর্কে ‘কেডি: দ্য ডেভিল’-এর গান, মুখ খুললেন পরিচালক প্রেম ও নোরা ফতেহি ফুলবাড়ী সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত লালপুরে গণহত্যা দিবস পালন কেশরহাটে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে আত্রাই থানা প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা বরগুনার তালতলীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে আটক ২৫ হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) মাজার শরীফ জিয়ারত করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

দীর্ঘদিন পরিত্যক্ত ব্রিজ চালুতে সরকারি তৎপরতা,পরিদর্শনে প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৬:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৬:১৪:৪০ অপরাহ্ন
দীর্ঘদিন পরিত্যক্ত ব্রিজ চালুতে সরকারি তৎপরতা,পরিদর্শনে প্রতিমন্ত্রী দীর্ঘদিন পরিত্যক্ত ব্রিজ চালুতে সরকারি তৎপরতা,পরিদর্শনে প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কের নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি ১৫ কার্যদিবসের মধ্যে চলাচলের উপযোগী করতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পরিদর্শনকালে এ নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল কাঠামো এবং ৮ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কের কাজ সম্পন্ন হলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী ব্রিজটি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে ব্রিজটি জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউপি অফিস থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্রিজটি দীর্ঘদিন ব্যবহারের বাইরে ছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাজশাহীকে আধুনিক নগরী গড়তে নতুন প্রকল্পের নির্দেশ প্রতিমন্ত্রীর