ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নিয়ামতপুরে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা মোহনপুরে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী মাঠ দিবস উদযাপন নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর... নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪৩:১৫ অপরাহ্ন
বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা আমদানিনির্ভর দেশগুলোকে বেশি প্রভাবিত করছে। বাংলাদেশও এর বাইরে নয়। দেশের মজুত সক্ষমতার তুলনায় তেল-গ্যাসের মজুত মাত্র ২০ শতাংশেরও কম, যা দিয়ে চলা সম্ভব ৮ থেকে ১২ দিন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান পাল্টা আক্রমণ চালায়, ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চরম আকার ধারণ করেছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানিখাতেও পড়েছে। সরবরাহে ঘাটতি, মজুত কম এবং দাম বাড়ার কারণে আমদানিনির্ভর দেশগুলো কঠিন অবস্থার মুখোমুখি।
 
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস ওয়েল ও জেট ফুয়েলসহ ৫ ক্যাটাগরির জ্বালানি মজুত ছিল ২ লাখ ৫৯ হাজার ৬৫৯ মেট্রিক টন। এর মধ্যে ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুত ১ লাখ ৭৮ হাজার ৫৮৪ মেট্রিক টন।
 
চাহিদা অনুযায়ী, এই মজুত দিয়ে চলা যাবে ৮ থেকে ১২ দিন। বিপিসির ২৬টি ডিপোতে ডিজেল, অকটেন, পেট্রোল সংরক্ষণের সক্ষমতা ৮ লাখ ১২ হাজার ৫৬১ মেট্রিক টন হলেও, ২১ মার্চ পর্যন্ত মজুত ছিল মাত্র সক্ষমতার ২০ শতাংশ।
 
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান স্টোরেজ এবং বিতরণ ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মো. মজিবুল হক বলেন, স্টোরেজ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডিস্ট্রিবিউশন চ্যানেল শক্তিশালী করতে হবে। না হলে কৃষি, শিল্প ও পরিবহন খাত সবই হুমকির মুখে পড়বে।
 
তবে বিপিসি আশ্বাস দিয়েছে, মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তারা জ্বালানি নিরাপত্তার জন্য সংরক্ষণ সময় ৫৫ দিন থেকে ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা করছে। বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, ‘আমাদের স্টোরেজ ক্ষমতা ৫৫ দিন। আমরা এটাকে ৯০ দিনে নিতে চাই। যদি নির্দিষ্ট পরিমাণ ফুয়েল ঠিকমতো নেয়া হয়, আর কোনো সমস্যা হবে না।’
 
ঈদের পর একযোগে চাহিদা বেড়ে যাওয়ায় সংযম ও সাশ্রয়ী ব্যবহার প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধ পরিস্থিতি আমাদের হাতে নয়, তবে আমরা এর ভুক্তভোগী। এজন্য সংযমী হতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে সংকট মোকাবিলা করা সম্ভব।
 
এদিকে, সরকার গত বছরের একই সময়ের তুলনায় বিক্রয় নিয়ন্ত্রণ ও আমদানি বাড়িয়ে জ্বালানি সংকট নিরসনে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান