ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৪০:৪১ অপরাহ্ন
বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে আপন বড় ভাই ডা. গোলাম কবীরের (৭০) ছোড়া গুলিতে ছোট ভাই হুমায়ুন কবীর (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার চতুল গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত হুমায়ুন কবীর ও অভিযুক্ত ডা. গোলাম কবীর ওই গ্রামের মৃত ইছহাক মিয়ার সন্তান। ডা. গোলাম কবীর আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই ডাক্তার গোলাম কবীর বাড়ির পাশের বাগানের কিছু গাছ বিক্রি করেন। সকালে সেই গাছ কাটতে আসলে অন্য দুই ভাই আলমগীর কবির এবং মিন্টু বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডা. গোলাম কবীর বাড়িতে থেকে নিজের লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে আসলে মিন্টু ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসলে তার বুকে গুলি করেন গোলাম কবীর। 

গুরুতর আহত অবস্থায় মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী গোলাম কবিরকে আটক করে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। 

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামীর গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ