ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:৩৬:১০ অপরাহ্ন
আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছবি: সংগৃহীত
যুদ্ধ বন্ধ করতে আমেরিকাকে এ বার পাল্টা প্রস্তাব দিল ইরান! এমনই দাবি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে। দুই দেশের প্রশাসনিক কর্তাদের ওই প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে ইরান যাতে কোনও ধরনের পরমাণু কর্মসূচি করতে না-পারে, তা নিশ্চিত করতে হবে। শুধু তা-ই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র মজুত সীমিত করার শর্তও দিয়েছে আমেরিকা। তবে ইরান যে প্রস্তাব পাঠিয়েছে, তাতে স্পষ্ট উল্লেখ করেছে, তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও ধরনে আপোস করতে নারাজ! একই সঙ্গে আরও কয়েকটি দাবি তুলে ধরেছে তেহরান।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান যে দাবি পাঠিয়েছে, তাতে হরমুজ প্রণালীর প্রসঙ্গ রয়েছে। আমেরিকা জানিয়েছে, হরমুজ প্রণালী খুলতেই হবে। এ বার ইরানের দাবি, তারা চায় হরমুজ প্রণালী পরিচালনার জন্য নতুন কাঠামো তৈরি হোক। সেই কাঠামো অনুযায়ী ওই জলপথ দিয়ে যাতায়াত করা সব জাহাজের থেকে শুল্ক আদায়ের সুযোগ দিতে হবে ইরানকে। সেই শর্তের কথা বলতে গিয়ে ইরান টেনেছে মিশরকে। সুয়েজ খাল দিয়ে যাতায়াত করা জাহাজ থেকে লাভ করে মিশর। সেই অনুরূপ ব্যবস্থা হরমুজ প্রণালীতে ইরানের জন্যও চালু করতে হবে।

ইরানের আরও দাবি, উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি বন্ধ করে দিতে হবে। শুধু তা-ই নয়, হামলায় ইরানের যা যা ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন প্রশাসনকে। সংঘাত যাতে পুনরায় শুরু না-হয়, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে ইরান। পাশাপাশি, ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লার উপর হামলা বন্ধ করতে হবে ইজরায়েলকে। আমেরিকা তার প্রস্তাবে হিজবুল্লাদের মতো গোষ্ঠীদের কথা বলেছে। তাদের দাবি, ইরান সমর্থিত গোষ্ঠীগুলি যাতে কোনও ছায়াযুদ্ধে লিপ্ত না-হয় তা নিশ্চিত করতে হবে। ওই সব সংগঠনকে অর্থসাহায্য এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে তেহরানকে। এ ছাড়াও ইরানের উপর আরোপিত সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছে।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্তারা ইরানের দাবিদাওয়াকে ‘হাস্যকর এবং অবাস্তব’ বলে উল্লেখ করেছেন। শর্ত, পাল্টা শর্তের চাপে সংঘাতে ইতি আদৌ পড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। তাঁদের মতে, এই পরিস্থিতি দুই পক্ষের মধ্যে ব্যবধান আরও বৃদ্ধি করতে পারে।

দিন দুয়েক আগে ট্রাম্প ঘোষণা করেন, আপাতত পাঁচ দিনের জন্য মার্কিন বাহিনী ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে হামলা করবে না! সেই ঘোষণার সঙ্গে ট্রাম্প এ-ও জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। এবং সেই আলোচনা ‘ইতিবাচক’। মঙ্গলবার নতুন করে আবার সেই একই দাবি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, এখন ইরানের যে নেতাদের সঙ্গে তাঁর প্রশাসনের কথা হচ্ছে, তাঁরা ‘সঠিক লোক’। আর আলোচনায় ‘সমাধান’ মিলবেই, আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এ-ও দাবি করেন, ‘‘ওরা (ইরান) এমন একটা কাজ করেছে, তা অসাধারণ। ওরা আমাদের একটা উপহার দিয়েছে। উপহারটি অনেক বড় এবং বিপুল মূল্যের।’’ মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান নাকি যুদ্ধ শেষ করার ব্যাপারে চুক্তি করতে ‘মরিয়া’। সেই আবহেই দুই পক্ষের শর্ত প্রকাশ্যে এল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য