ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর..

১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:২৭:১১ অপরাহ্ন
১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক বিশেষ চুক্তির সুফল এবার পেতে যাচ্ছে তার পরিবার।

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর ওয়ার্নের পরিবারের হাতে আসতে পারে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি ভারতীয় রুপি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে দলটি প্রায় ১৫ হাজার ২৯০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর সামনে আসে। এর পরই কার্যকর হচ্ছে ওয়ার্নের সেই পুরনো চুক্তির শর্ত।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় শেন ওয়ার্ন শুধু অধিনায়কত্বই পাননি, দলের ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রমেও তাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল।

সেই চুক্তির অন্যতম আকর্ষণীয় শর্ত ছিল দলের হয়ে তিনি যত বছর খেলবেন, প্রতি মৌসুমে পাবেন ০.৭৫ শতাংশ মালিকানা অংশীদারিত্ব।

ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে চার মৌসুম খেলেছিলেন। ফলে ফ্র্যাঞ্চাইজিটিতে তার মালিকানা দাঁড়ায় ৩ শতাংশ।

বর্তমান বিক্রয়মূল্য অনুযায়ী, রাজস্থান রয়্যালসের ওই ৩ শতাংশ শেয়ারের মূল্য এখন দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।

ফলে, প্রয়াত এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির পরিবার চাইলে আসন্ন আইপিএল শেষ হওয়ার পর সেই শেয়ার বিক্রি করে বিপুল অঙ্কের নগদ অর্থ পেতে পারে। তবে এ জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।

আইপিএলের উদ্বোধনী আসরেই ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে অবিশ্বাস্য সাফল্য পায় রাজস্থান রয়্যালস। তুলনামূলক কম তারকাসমৃদ্ধ দল নিয়েও তিনি ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতান। ক্রিকেটবিশ্বে সেটি এখনও আইপিএলের অন্যতম বড় রূপকথা হিসেবে বিবেচিত হয়।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন ২০২২ সালের ৪ মার্চ, থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল পুরো ক্রিকেটবিশ্ব। আর এবার, প্রায় দুই দশক আগে করা এক বুদ্ধিদীপ্ত চুক্তির পুরস্কার পৌঁছে যাচ্ছে তার পরিবারের হাতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়