ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১২:০২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১২:০২:০১ অপরাহ্ন
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে।

বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মাথায় ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

কৃষক কার্ড নিয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড পাবেন।

তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
 
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যার ৮০ ভাগই নারী। সবাইকে ই-হেলথ কার্ড দেয়ার চিন্তা-ভাবনা চলছে। 
 
এবারে ঈদের আগে গার্মেন্টস খাতে বেতন বোনাস নিয়ে কোনো শ্রমিক অসন্তোষ হয়নি জানিয়ে তিনি বলেন, সময়মতো শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এজন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।  

চাঁদাবাজি নিয়ন্ত্রণ, অবৈধ দোকানপাট বন্ধেও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে জানিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। 
 
যুদ্ধপরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে আনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতিতে আছে। অতীতের সরকার দেশে গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি।

দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট নেই জানিয়ে তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি