ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৯:১৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৯:১৫:১৬ অপরাহ্ন
স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মেলায় যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। ঐতিহ্যবাহী শেখেরনগর চলমান কালীপূজার মেলায় যাওয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বামীর নাম কিশোর শীল (১৯)। তিনি বরগুনা জেলার পাড়াকাটা এলাকার রিপন শীলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর শীল মধ্যপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন। তিনি মালপদিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী পায়েল ও শ্বশুর সুমন শীলের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার দিন সকালে শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজার মেলায় যাওয়া নিয়ে স্ত্রী পায়েলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বিকাল ৪টার দিকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শুনেছি মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই যুবকের। বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা