ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

মাত্র ৩ মাসেই জাতীয় স্তরে সম্মানিত প্রিয়াঙ্কা

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৫১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৫১:০৫ অপরাহ্ন
মাত্র ৩ মাসেই জাতীয় স্তরে সম্মানিত প্রিয়াঙ্কা ছবি: সংগৃহীত
টলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবার নতুন পরিচয়ে সামনে এলেন, একজন সফল তরুণ উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত ব্র্যান্ড ‘SAVERA’-র জন্য তিনি পেয়েছেন ‘রাষ্ট্রীয় গৌরব সম্মান ২০২৬’। মানবাধিকার কমিশনের তরফে প্রদত্ত এই জাতীয় সম্মান তাঁর উদ্যোক্তা জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

শিশুশিল্পী হিসেবে ২০১০ সালে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা। কলকাতা থেকে মুম্বই—দীর্ঘ এই যাত্রাপথে একাধিক কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে ছোটবেলা থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার কারণে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তাঁর। সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেন ‘SAVERA’ ব্র্যান্ডের মাধ্যমে।

সম্প্রতি সম্মানপ্রাপ্তির পর প্রিয়াঙ্কা বলেন, অভিনেত্রী হিসেবে বহু পুরস্কার পেলেও উদ্যোক্তা হিসেবে এটি আমার প্রথম বড় স্বীকৃতি। তাঁর কথায়, খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় স্তরে এই সম্মান পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তিনি আরও জানান, তাঁর লক্ষ্য এমন মিনিমাল এবং সাশ্রয়ী জুয়েলারি তৈরি করা, যা প্রত্যেক মেয়ের নাগালের মধ্যে থাকবে। বিশেষ করে, যাঁরা আগে কখনও হিরের গয়না ব্যবহার করতে পারেননি, তাঁদের জন্যই এই ব্র্যান্ড তৈরি করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ‘SAVERA’ ব্র্যান্ডের সূচনা হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে কলকাতায় প্রথম স্টোর চালু করা হয়। খুব শীঘ্রই আরও একাধিক স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রিয়াঙ্কার মতে, এই সাফল্যের পিছনে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ এবং বাবা-মায়ের অনুপ্রেরণা। তিনি বিশ্বাস করেন, এটি তাঁর পথচলার শুরু মাত্র—আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়েই এগোতে চান।

অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতে নিজের অবস্থান মজবুত করার এই প্রচেষ্টা ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। কাছের মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন অভিনেত্রীকে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর