ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

ঈদের পর যে ৫ আমলে গুরুত্ব দেবেন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৮:৪৫:৩৩ অপরাহ্ন
ঈদের পর যে ৫ আমলে গুরুত্ব দেবেন ছবি: সংগৃহীত
শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে শেষ হয়েছে পবিত্র রমজান মাস। এক মাস সিয়াম পালনের পর ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিমরা। ঈদুল ফিতরের পরও পুরো বছর রমজানের শিক্ষা ধরে রাখতে গুরুত্ব দিন পাঁচটি আমলে-

১. রমজানের শিক্ষা ধরে রাখুন: রমজান মাসের পুরোটা সময় আমল ও ইবাদতে মগ্ন থাকেন মুসলিমরা। রমজানে  ঠিকমতো আমল করার জন্য পবিত্র এই মাস শুরুর প্রায় দুই মাস আগে থেকেই অর্থাৎ রজব ও শাবান মাস থেকেই প্রস্তুতি নিতে থাকেন মুসলিমরা। এই দুই মাসের প্রস্তুতির পর আসে আমল ইবাদতের মাস পবিত্র রমজান। রমজানের পর অনেকেই ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু ইবাদতের প্রতি আগ্রহ না হারিয়ে বাকি ১১ মাসও রমজানের শিক্ষা ধরে রাখার চেষ্টা করা উচিত। এখনই সঠিকভাবে সংকল্প করলে তা সহজ হবে।

২. আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন: রমজান আমাদেরকে সহমর্মিতার বার্তা দেয়। রমজানের পরও সহমর্মিতার বার্তা ধরে রাখা উচিত। পুরো বছর আত্মীয়-স্বজনের খোঁজ-খবর রাখা উচিত। এখন থেকেই এই কাজটি শুরু করা উচিত। এর অংশ হিসেবে ঈদের ছুটিতে স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়া এবং তাদেরকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত।

৩. শাওয়ালের ৬ রোজা রাখুন: শাওয়ালের ৬ রোজা বিশেষ ফজিলতপূর্ণ। শাওয়ালের ৬ রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল অতঃপর এ রোজার পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪)

৪. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ঠিকমতো: রমজান মাসে রোজা রাখার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের চেষ্টা করেন সবাই। রমজানের পর নামাজের প্রতি অবহেলা দেখা যায়। অনেকে নামাজ পড়াও বাদ দেন। এমনটি করা উচিত নয়। কারণ, প্রত্যেক মুসলমানের ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজ ইবাদত ঠিকমতো আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতা থেকে রক্ষা পেতে পুরো বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পরিকল্পনা করুন এখন থেকেই।

৫. কাজা রোজা দ্রুত আদায় করুন: চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩০ অথবা ২৯ দিন রোজা রাখা ফরজ। শরীয়ত নির্ধারিত কিছু কারণ ছাড়া রোজা না রাখা বা বাদ দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু কেউ যদি শরীয়ত নির্ধারিত কারণে রমজানের রোজা ভাঙতে বাধ্য হন, তাহলে তার জন্য কাজা আদায় করা বাধ্যতামূলক। রমজানের পর যত দ্রুত সম্ভব কাজা আদায় করে নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার