ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

ফুলবাড়ীতে ব্যবধানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, শিশুর পা কেটে ফেলতে হয়েছে, আহত ৭

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৮:২৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৮:২৪:৩০ অপরাহ্ন
ফুলবাড়ীতে ব্যবধানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, শিশুর পা কেটে ফেলতে হয়েছে, আহত ৭ ফুলবাড়ীতে ব্যবধানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, শিশুর পা কেটে ফেলতে হয়েছে, আহত ৭
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর বাম কেটে ফেলতে হয়েছে।

জানা যায়, ঈদের পরদিন গত রবিবার (২২ মার্চ) সকালে বগুড়া থেকে ঈদ উপলক্ষে স্বপ্নপূরী পিকনিক কর্ণারে বেড়াতে আসার সময় ফুলবাড়ী-স্বপ্নপূরী সড়কে সিএনজি ও চার্জারের মুখোমুখি সংঘর্ষে উপয় যানবাহনের অন্তত সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি আরোহী মুক্তি (৮) এরপর সিএনপি’র নিচে চাপা পড়ায় তার বাম গুড়া হয়ে যায়। এতে তার বা পা কেটে ফেলতে হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত শিশু মুক্তির বাড়ী বগুড়ার জেলার আদমদীঘি এলাকায় বলে জানা গেছে।

একইভাবে একইদিন গত রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর লাভলী ফুডের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রাকিবুল হাসান রাকিবের (২১) ঘটনাস্থলেই মৃত্যু এবং অপর সঙ্গী শাহারিয়ার ইমন সম্রাট (১৭) গুরুতর আহত হয়েছেন।

নিহত রাকিবুল হাসান রাকিব উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং আহত শাহারিয়ার ইমন সম্রাট একই গ্রামের জুলফিকার হায়দার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাকিবুল হাসান রাকিব ও শাহারিয়ার ইমন স¤্রাট গ্রামের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে ফুলবাড়ী পৌরশহরের তাদের এক আত্মীয়ের বাড়ীতে আসার সময় পেছন থেকে দ্রুত গামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শাহারিয়ার ইমন সম্রাট। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং আহত শাহারিয়ার ইমন সম্রাট রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

থানার পরিদর্শক -তদন্ত মো. সিদ্দিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান রাকিবের মৃত্যুর বিষয়ে থানায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে। অপরটির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু