ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৭:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৭:২৪:৫১ অপরাহ্ন
তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব
রাজশাহীর তানোরে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার নিংস্ব হয়ে পথে বসেছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামের মৃত ভূগোল আলীর পুত্র আদম ব্যবসায়ি তসিকুল ইসলাম। প্রায় ৬ পুর্বে বিদেশে (লাওস) একটি কোম্পানির মার্কেটিং পদে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে চার লাখ টকায় একই গ্রামের ভুষেন মুরারীর পুত্র রতন মুরারীকে(২৫) লাওস পাঠায়।কিন্ত্ত বিদেশ যাবার রতনের কোনো চাকরি হয়নি। দীর্ঘদিন যাবত সে বিদেশে পালিয়ে বেড়ায়। এমতাবস্থায় থাকা ও খাবার অভাবে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রতনের পরিবার তাকে দেশে ফেরত আনার জন্য তসিকুলকে বললে তসিকুল আবারো তিন লাখ টাকা দাবি করেন। 

এদিকে গত রোববার রতন মুরারী চিকিৎসার অভাবে লাওসে মারা যায়।এখবর জানার পর রতনের পরিবার তার লাশ দেশে আনার জন্য তসিকুলের কাছে গেলে তসিকুল লাশ আনার জন্য ৬ লাখ টাকা দাবি করেন।মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে রতনের লাশ দেশে নিয়ে আশার দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় শতাধিক নারী-পুরুষ তসিকুলের বাড়ি ঘেরাও করে।কিন্ত্ত তার আগেই তসিকুল বাড়ি থেকে পালিয়ে যায়।

জুমারপাড়া গ্রামের লেলিন,হানিফ ও রুস্তমসহ একাধিক ব্যক্তি বলেন, তসিকুলের খপ্পরে পড়ে অনেক মানুস নিংস্ব হয়েছে। তারা বলেন,গত এক সপ্তাহ আগেও দীঘিপাড়া গ্রামেের তিনজন বিদেশে কোনো কাজ না পেয়ে বিদেশ থেকে ফেরত এসেছে।অথচ তসিকুল তাদের ভালো কোম্পানিতে কাজের কথা বলে বিদেশ পাঠিয়েছিলেন।

এদিকে রতনের পিতা ভুষেন মুরারী বলেন,তসিকুল প্রতারণা করে তার পুত্রকে বিদেশ পাঠিয়েছে,বিদেশে কোনো কাজ না পেয়ে থাকা ও খাবারের অভাবে তার পুত্র অসুস্থ হয়ে মারা গেছে। এখন লাশ দেশে আনার জন্য তাদের কাছে ৬ লাখ টাকা দাবি করছে তসিকুল। তিনি পুত্রের লাশ ফেরত ও তসিকুলের শাস্তি চান।

এবিষয়ে জানতে চাইলে তসিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,বিদেশে রতন মুরারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, সকলের সঙ্গে আলোচনা করে লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম