ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে- এলজিআরডি মন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:৫০:২৮ অপরাহ্ন
উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব  অগ্রগতি নিশ্চিত করতে হবে- এলজিআরডি মন্ত্রী উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে- এলজিআরডি মন্ত্রী
কৃষি ও কৃষকের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সম্ভাবনা বাড়াতে সরকারের খালখনন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কঠোরভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খালখনন কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ যেন অভিযোগ করার সুযোগ না পায় সেদিকে নজর রাখতে হবে। শুধুমাত্র উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সৎভাবে কাজ করা, হালাল উপার্জন এবং দায়িত্বশীলতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খালখনন প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

এছাড়া তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ্য করে বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষকসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে, যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর সভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মি ও স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪