ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

নিউ ইয়র্কের বিমানবন্দরে বিমান ও জরুরি যানবাহনের সংঘর্ষে পাইলট-কো-পাইলট নিহত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:২০:৩৬ অপরাহ্ন
নিউ ইয়র্কের বিমানবন্দরে বিমান ও জরুরি যানবাহনের সংঘর্ষে পাইলট-কো-পাইলট নিহত নিউ ইয়র্কের বিমানবন্দরে বিমান ও জরুরি যানবাহনের সংঘর্ষে পাইলট-কো-পাইলট নিহত
নিউ ইয়র্কের লাগার্ডিয়া  বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানের সঙ্গে জরুরি সেবার গাড়ির সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

নিউ ইয়র্কের দমকল বিভাগ জানায়, রবিবার রাত ১১টা ৩০মিনিটের পর কুইন্স-এর এই বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। সূত্র অনুযায়ী, এয়ার কানাডা-এর একটি ফ্লাইট অবতরণের শেষ পর্যায়ে ছিল, তখন রানওয়েতে থাকা পোর্ট অথরিটির একটি ফায়ার ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলট ঘটনাস্থলেই নিহত হন। পোর্ট অথরিটির দুই পুলিশ সদস্য একজন সার্জেন্ট ও একজন অফিসার হাড় ভাঙাসহ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বিমানে মোট ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে এক ডজনের বেশি যাত্রী বিভিন্নভাবে আহত হন এবং তাদের এলমহার্স্ট হাসপাতাল কেন্দ্র ও নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান কুইন্স হাসপাতালে নেওয়া হয়।

জ্যাজ এভিয়েশন এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইট  ৮৬৪৬মন্ট্রিয়াল থেকে যাত্রা করেছিল। রানওয়ে ৪-এ প্রায় ৩০ মাইল গতিতে চলার সময় এটি ফায়ার ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়, যা অন্য একটি বিমানের জরুরি পরিস্থিতির সাড়া দিতে যাচ্ছিল।

দুর্ঘটনার আগে রেডিও বার্তায় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে ফায়ার ট্রাকটিকে থামতে নির্দেশ দিতে শোনা যায়: 'স্টপ, স্টপ, স্টপ…কিন্তু তার আগেই সংঘর্ষ ঘটে।

ঘটনার পর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ফেডারেল বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানায়, সোমবার দুপুর ২টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত রাখা হয়। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে প্রায় ৩ মাইলে নেমে এসেছিল, তবে আবহাওয়া এ ঘটনার জন্য দায়ী কিনা তা এখনো নিশ্চিত নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা