ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৯:৩৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৯:৩৬:৫৭ অপরাহ্ন
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়
রাজশাহীর তানোর ও মোহনপুুুরের সংযোগ সড়কে শীব নদীর উপর নির্মিত সেতুতে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভিড়। চলতি বছরের ২১ মার্চ শনিবার ঈদ-উল ফিতরের  দিন দুপুর থেকে সেতুতে বিনোদন পিপাসু মানুষের ঢল নামে। যদিও প্রতিদিন বিকেলেই এখানে বিনোদন পিপাসু বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, তবে ঈদের ছুটিতে প্রতিদিন কয়েক হাজার বিনোদন পিপাসু মানুষের সমাগম ঘটে।


রাজশাহীর তানোর ও মোহনপুরের সীমান্ত সংলগ্ন শীব নদীর বুক চিরে বয়ে চলা তানোর-সইপাড়া রাস্তর ওপর নির্মিত সেতু এখন বিনোদন পিপাসুদের কাছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে রুপ নিয়েছে। ঈদের ছুটিতে তানোরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছেন। একদিকে সেতু অন্যদিকে নদীর বন্যানিয়ন্ত্রণ বাধের দু’পাশে সারি সারি গাছের নয়নাভিরম দৃশ্য যে কোনো বিনোদন পিপাসু মানুষকে কাছে টানবে। যে কারণে প্রকৃতির নির্মল বাতাস ও বাধের নয়নাভিরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের ঢল নামছে।


 
জানা গেছে, তানোরে তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় শীব নদীর ওপর নির্মিত সেতু ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন। স্থানীয় সচেতন মহলের অভিমত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শীব নদীর বাঁধ অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

তানোর উপজেলা বাসির দাবি শীব নদীর বাঁধ ঘিরে এখানে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহলের অভিমত  সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি শুধু তানোর নয় বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার