ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৯:৩৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৯:৩৪:০০ অপরাহ্ন
জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন
 
আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। 
 
 
তিনি বলেন, "নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে।”

 
তিনি আরও বলেন, “এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কুরবানির ঈদেই বোঝা যাবে, কে এলাকায় কতটা কাজ করেছেন তার ভিত্তিতেই দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে।”

 
এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, “এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। আমরা যেসব ইউনিয়নে যাব, সেখানে স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।”

 
তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মহিলা দলকে সক্রিয় করা হবে।

 
রবিবার ২২শে মার্চ বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন,  কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 
অন্যদিকে বিসিকে নিজ কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পবা-মোহনপুর সহ বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী