ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৫:২৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৫:২৭:২৫ অপরাহ্ন
ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায় বিশেষ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা আপাতত পাইলট কর্মসূচি হিসেবে চালু হচ্ছে। যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহনে রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের শ্রমিকরাও সহায়তা করবেন।

তিনি জানান, ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন তিনটি শিফটে ২৪ ঘণ্টা করে মোট ৩৬ জন শ্রমিক দায়িত্ব পালন করবেন। তারা স্টেশনে আগত যাত্রীদের লাগেজ বহন, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধ এবং সার্বিক যাত্রীসেবায় কাজ করবেন। এ কার্যক্রম সফল করতে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

রাসিক প্রশাসক আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকার তাকে এই দায়িত্ব দিয়েছে এবং তিনি নিজেকে প্রশাসক নয়, নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চান। নগরীর উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সবার সহযোগিতায় রাজশাহীকে আরও উন্নত নগরীতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধন শেষে প্রশাসক স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। স্বাগত বক্তব্য দেন স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত