ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ সাঁকো থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য লালপুরে বৃক্ষরোপন অভিযান ও ক্রীড়া সামগ্রী বিতরণ ​আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত

চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৬:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৬:০৭:২৭ অপরাহ্ন
চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশ থানায় ছুরিকাঘাতে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ হানিফকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ থানার পিপুলিয়া এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিহত সালাউদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়াপাড়ার বাসিন্দা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। তার সঙ্গে আসামি হানিফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে চন্দনাইশ এলাকায় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে সালাউদ্দিন গেলে সেখানে হানিফ তাকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সালাউদ্দিন প্রতিবাদ করলে হানিফ তার কাছে থাকা ছুরি দিয়ে তলপেটের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চন্দনাইশ থানায় মোঃ হানিফকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ মার্চ দায়ের করা হয় এবং এতে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঘটনার পর হানিফ কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী