ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৫:৫৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৫:৫৮:৪০ অপরাহ্ন
এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
বিশ্বব্যাপী মুসলমানদের জন্য মার্কিন প্রেসিডেন্টদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

১৮ মার্চ প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ঈদুল ফিতর, যা রোজা ভাঙার উৎসব হিসেবেও পরিচিত, রমজান শেষে মুসলিম পরিবার, বন্ধু ও কমিউনিটিকে তাদের আধ্যাত্মিক সাধনার সম্মানে একত্রিত করে। এটি একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতার সেই মৌলিক আমেরিকান নীতিরও স্মারক, যার জন্য আমার প্রশাসন প্রতিদিন কাজ করে যাচ্ছে।

যারা এই পবিত্র উৎসব উদযাপন করছেন, তাদের সবাইকে আমরা জানাই একটি বরকতময় ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মুসলমানদের জন্য মার্কিন প্রেসিডেন্টদের ঈদ শুভেচ্ছা বার্তা দেওয়ায় রীতিনীতি বা রেওয়াজ থাকলেও গত বছর পরপর দুই ঈদে কোন শুভেচ্ছা বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর ৬ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। কিন্তু  এ উপলক্ষে তিনি কোন শুভেচ্ছা বার্তা জানাননি।  গত রমজানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও গত ঈদুল ফিতরেও তিনি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য কোন বার্তা দেননি। রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন। কিন্তু গত বছরেই ঘটেছে তার ব্যতিক্রম।

রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে গত বছর ২৭ মার্চ শবে কদর উপলক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সম্মাননা ও উদযাপনের ওই রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২০২০ সালের ২৩ মে প্রথমবার  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছিলেন, বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন, আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন। গত কয়েক সপ্তাহ ও মাস ধরে, যখন আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই অভূতপূর্ব সময়ে দিকনির্দেশনা পাওয়ার জন্য আমরা আমাদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের ওপর নির্ভর করেছি।

এই উৎসব এক মাসব্যাপী রমজান শেষে পালন করা হয়, যখন মুসলিমরা দিনের বেলা রোজা রাখেন এবং অন্যান্য ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা পালন করেন।

ট্রাম্প বলেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, আমরা মনে করি ধর্ম আমাদের জীবনে আশার শান্তি, অনুপ্রেরণাদায়ক ভালোবাসা এবং ঐক্যের বন্ধন এনে দেয়, আমরা একটি আশীর্বাদপূর্ণ ও আনন্দময় ঈদুল ফিতরের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১