ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৮:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৮:৪১:১৮ অপরাহ্ন
রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার
নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৯জনকে গ্রেফতার করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানাপুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামী উপজেলার বেতগাড়ী গ্রামের নাসিম উদ্দীনের ছেলে মামুনুর রশিদ ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে বাবুকে গ্রেফতার করা হয়েছে। 

অপর দিকে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বৃহস্পতিবার উপজেলার নওদুলী বাজার এলাকার জনসাধারণ একই উপজেলার ভর-তেতুঁলিয়া গ্রামের কুশাই আলীর ছেলে জিয়া এবং একই গ্রামের বাহার আলীর ছেলে জুয়েল হোসেনকে ১৫০পিস এ্যাম্পুলসহ আটক করে পুলিশে খবর দেয়। এঘটনায় রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা অনুযায়ী সুদর্শণ গ্রামের সুলতান আলীর ছেলে ফেরদৌস হাসান,ঘোষপাড়া গ্রামের আরমান আলীর ছেলে আব্দুল হামিদ,জয়সারা গ্রামের আমিন সরদারের স্ত্রী শিরিন আক্তার এবং বড়দাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক