ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৫:৪২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৫:৪২:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে এই উদ্যোগ নিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর ছেলে সাইফ রহমান।

এই সাশ্রয়ী বাজারে চাল, ডাল, তেল, চিনি, সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে। ফলে ঈদকে কেন্দ্র করে বাড়তি খরচের চাপের মধ্যে থাকা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাজারে আসা অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে মন্তব্য করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি পায়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই সীমিত লাভে কিংবা ন্যূনতম দামে পণ্য বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যপারে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

উদ্যোক্তা সাইফ রহমান বলেন, ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনা করেই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সেটিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, মানুষের সেবা ও সহযোগিতার মানসিকতা থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার