ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৫:১৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৫:১৮:১১ অপরাহ্ন
ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা
পবিত্র রমজান মাসের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার পরিবেশে ভারতের অন্যতম বৃহৎ সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল গ্রুপ Fortis Healthcare ঢাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে।

রাজধানীর বনানী মডেল টাউনে অবস্থিত Unique Regency Hotel-এ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ভ্যালু ট্রাভেল অ্যালায়েন্সের সভাপতি মুরাদ ইমাদী, Tour Operators Association of Bangladesh (টোয়াব)-এর মেডিক্যাল ট্যুরিজম উইং প্রধান লায়ন মো. ফিরোজুল ইসলাম, ফোর্টিস হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খ্যাতনামা চিকিৎসক এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা পর্বে অতিথিরা বাংলাদেশি রোগীদের জন্য ফোর্টিস হাসপাতালের বিভিন্ন সেবায় সাশ্রয়ী খরচে বিশেষ সুবিধা প্রদানের আহ্বান জানান। এ বিষয়ে ফোর্টিসের বাংলাদেশ লিড পূজা চ্যাটার্জি আশ্বস্ত করে বলেন, সাশ্রয়ী ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে প্রতিষ্ঠানটি সবসময় কাজ করে যাচ্ছে।

পরবর্তীতে অতিথিরা ইফতার শেষে নৈশভোজে অংশ নেন এবং আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে থাকা পূজা চ্যাটার্জির প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফোর্টিস হাসপাতালের সেবার মান এবং এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড