ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৫০:০২ অপরাহ্ন
পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। সম্প্রতি পকিস্তানকে ঘরের মাঠে হারানো সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি সেঞ্চুরি করেছিলেন। এর আগে প্রথম ম্যাচে করেন অপরাজিত ৬৭ রান। দারুণ ফর্মে থাকা বাঁ–হাতি এই ব্যাটার পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির জার্সি গায়ে জড়াবেন।

তার আগে এবারের পিএসএলে নাম লিখিয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এই বছর প্রথমবারের মতো পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে। তার আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। এরপর নিলামে রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন। পরবর্তীতে তানজিদ তামিমের মতো ডাক পান শরিফুল ইসলাম।

 আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের দশম আসর শুরু হবে। যেখানে টাইগার ওপেনার তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। আগেই দল পাওয়া বাংলাদেশের ৫ ক্রিকেটারের মতো তাকেও আগামী ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিবি।

এ নিয়ে পেশোয়ারে নাম লেখালেন বাংলাদেশের তিন ক্রিকেটার– রানা, শরিফুল ও তামিম। এ ছাড়া মুস্তাফিজ ও ইমন লাহোর এবং রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে। ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের।

অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে এবারের পিএসএলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি