ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৪০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৪০:৩৫ অপরাহ্ন
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায়  নিহত-২ রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় উল্টে গাড়ীর চালক রাব্বী হোসেন (২৫) ও চালকের সহযোগী হিমেল সরদার (২৪) নিহত হয়েছে। এসময় আতিকুল ইসলাম (১৭) নামে আরো একজন সহযোগি আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের একটু অদুরে এঘটনা ঘটে। নিহত রাব্বী উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে এবং সহযোগী হিমেল একই এলাকার ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে এবং আহত আতিকুল চককুতুব গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী সাখাওয়াত হোসেন জানান,ইট বোঝাই দুটি ট্রাক্টর রাণীনগর থেকে পূর্বদিকে যাচ্ছিল। এসময় করজগ্রাম চৌধুরীর মোড় এলাকার একটু অদুরে পৌছলে পিছন থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে সামনে থাকা আরেক ইট বোঝাই ট্রাক্টরকে অতিক্রম করার সময় ওই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খেজুর গাছের সাথে চাপা পরে। এতে একজন ইটের নিচে চাপা পরে আর আরেকজন খেজুর গাছের সাথে চাপা লেগে পরেছিল। দেখতে পেয়ে পথচারীরা ইটের নিচ থেকে একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। এর পর ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছের সাথে চাপা পরা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

মেসার্স রিফাত ইটভাটার মালিক আবু বাক্কার জানান,ভাটা থেকে ইট নিয়ে যাবার সময় পথি মধ্যে ট্রাক্টর উল্টে চালক রাব্বী এবং সহযোগি হিমেল মারা গেছে। এছাড়া আতিকুল ইসলাম নামে আরো একজন সহযোগি আহত হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে একজনকে গাছের সাথে চাপা পরে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেই। এর আগে স্থানীয়রা ইটের নিচে চাপা পরা একজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে নওগাঁ সদর হাসপাতালে দুই জনই মারা গেছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার জানান,ইট বোঝাই ট্রাক্টর উল্টে দুইজন মারা গেছে। এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার