ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:১৫:০৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে শুক্রবার (২০ মার্চ) দেশটির সকল দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর পালন করবে।  আবহাওয়া অনুকূলে থাকায় এবারও যুক্তরাষ্ট্রের ৩ হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খোলা মাঠে অনুষ্ঠিত হবে অধিকাংশ ঈদ জামাত এবং বাকি জামাতগুলো অনুষ্ঠিত মসজিদ ও গির্জার মিনলায়তনে। দ্য অ্যাসোসিয়েশ অব স্টাটিস্টিশিয়ান্স অব আমেরিকান রিলিজিয়াস বডিস’র সূত্রে এ খবর জানা গেছে।

সূত্রটি জানায়, গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালের যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১ হাজার ২ শ’ ৯টি, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২ হাজার ১শ’ ৬টি এবং ২০২০ সালের সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রে মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭শ’ ৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি ইলিনয়সে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় আমেজে উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে শুক্রবার (২০ মার্চ)। বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ,মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হবে জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া জ্যামাইকার অন্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা