ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মায়ের থেকে টাকা ধার করে কেনা ক্যামেরা, কলকাতার রাস্তাতেই শুরু শাহরুখের স্বপ্নযাত্রা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা পরকীয়া আসক্ত স্ত্রীকে শাসন করায় বিপাকে স্বামী গাজা যুদ্ধে ভারতসহ ৫১ দেশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে দেশে এই প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতা রাজশাহীসহ রাতের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে স'মিলে অজ্ঞাত যুবকের মরদেহ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০২:৫৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০২:৫৫:২৩ অপরাহ্ন
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি প্রতীকী ছবি
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সাবেক স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন: কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. লক্ষিন্দার কুমার দে বলেন, ‘গুলিবিদ্ধদের মধ্যে রঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি তার পুত্রবধূ গুলিবিদ্ধ ফাহিমা খাতুনকেও তার নিজের ইচ্ছায় ঢাকায় পাঠানো হয়েছে।’
 
তিনি আরও জানান, আনিসুর রহমানের ঘাড়ে তিনটি ও রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে। এছাড়া রঞ্জুয়ারা বেগমের বুকে দুটি এবং ফাহিমা খাতুনের পায়ে একটি গুলি লেগেছে।
 
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় আট মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর গত ডিসেম্বর মাসে রাশেদুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন ফাহিমা। এ নিয়ে ইমরান আগে থেকেই হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
 
আহত ফাহিমা খাতুন দাবি করেন, ‘সকালে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের মধ্যে আমার সাবেক স্বামীও ছিল।’
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯