ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১১:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১১:১৭:২০ পূর্বাহ্ন
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬
ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনার বড়াল ব্রিজ স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে।


আহতরা সবাই ট্রেনের ‘ঘ’ বগির যাত্রী ছিলেন। পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে, এতে কাচের টুকরায় আহত হন চিকিৎসক হাবিবুল আউয়াল (২৬), ফার্মাসিস্ট শফিকুল ইসলাম (৪৫), ওষুধ কোম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০), কাউসার আলী (২৫), জিয়াউর রহমান (৪৫) এবং তিন বছরের শিশু রায়ান। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।


প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশনে প্রবেশের আগে হঠাৎ বিকট শব্দে একটি জানালার কাচ ভেঙে যায়। কাচের টুকরো ছিটকে কামরার ভেতরে ঢুকে পড়ে এবং যাত্রীরা আহত হন।


আহত চিকিৎসক হাবিবুল আউয়াল বলেন, অনেকেরই রক্তপাত হচ্ছিল। তারা নিজেরাই প্রাথমিকভাবে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। তবে ছোটখাটো আঘাতপ্রাপ্তদের ক্ষত থেকে রক্ত শুকালেও আঘাত রয়ে গেছে।


তিনি অভিযোগ করেন, ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি। রেলের কল সেন্টার ১৩১ নম্বর ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কার্যকর সাড়া মেলেনি। ট্রেনের টিকিটে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়।


তিনি আরও জানান, ট্রেনের ক্যাটারিং কর্মীর মাধ্যমে রেলওয়ে পুলিশ ও গার্ডকে জানানো হলেও প্রায় ২০ মিনিট পর একজন পুলিশ সদস্য এসে অন্যজনকে দায়িত্ব দিয়ে চলে যান।


অন্যদিকে, ট্রেনটির গার্ড মশিউর রহমান বলেন, ট্রেন রাজশাহী পৌঁছানোর পর তিনি বিষয়টি জেনেছেন; যাত্রাপথে তাকে কেউ অবহিত করেনি।


এ ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনা রোধে কঠোর নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা