ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৫৫:২৯ অপরাহ্ন
সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২ জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৪৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সারোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১ হাজার ২৫০ টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেফতার সারোয়ার হোসেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের মৃত সোবহান মণ্ডলের ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানিয়েছে, সারোয়ার দীর্ঘদিন ধরে সলঙ্গা থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি