ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন
​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে বারোটায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রে এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উল্লেখ্য, প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬ টা থেকে একবেলা ১০ টি ওয়ার্ডে (২ সাইকেল) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। রাজশাহীকে আরো উন্নত ও জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। নিজেকে সততার মধ্যে রেখে আমি দায়িত্ব পালন করে যাব।

তিনি আরো বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী শ্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে বির্নিমান হবে ইনশাল্লাহ।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীতে দীর্ঘদিন ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ১৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হলো। পবিত্র রমজানের কারণে দিনে সকালে একবেলা এই কার্যক্রম চলবে। আগামীতে এই কার্যক্রম চলমান রাখা হবে। আগামী বর্ষা মৌসুমে যেন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য ড্রেন পরিস্কার কার্যক্রম শিগগিরই শুরু হবে। রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক মো ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাসিম খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রঞ্জু, যুগ্ন আহবায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ডাব্লু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবু সহ স্থানীয় নেতৃবন্দ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার