ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:২৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:২৮:৩৩ অপরাহ্ন
রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন খোলা বাজারে উচ্চমুল্যে সামান্য পরিমানে তেল পেলেও ফিলিং স্টেশনগুলেতে (পাম্প) তেল পাচ্ছেন না বাইক মালিক ও কৃষকরা। ধান রোপনের পর জমিতে সেচ দিতে না পারলে পাটি ফেটে চৌচির হয়ে যাবে। ডিজেলের অভাবে সেচ দিতে পারছেন না অনেকেই। ডিপোতে পর্যাপ্ত তেল থাকলেও ফিলিং স্টেশন (পাম্প)  মালিকরা তেল নিয়ে আসছেননা বলে অভিযোগ স্থানীয়দের। পাম্প মালিকরা বলছেন এজেন্টদের ডিপো থেকে ডিজেল-অকটেন চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছেনা।

উপজেলার আমজুয়ান গ্রামের কৃষক বাবুল হোসেন বলেন, ১ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের চাহিদা বেড়ে গেছে। অতিরিক্ত টাকা দিয়েও তেল পাচ্ছিনা। জমিতে সময় মতো সেচ দিতে না পারলে বোরো ধানে লোকসান হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে মোটরসাইকেল মালিকরা জেলার কোন একটি পাম্পে পেট্রোল অকটেন আসার খবর পেলেই মুহুর্তের মধ্যে জড়ো হচ্ছে সেখানে। ঘন্টারপর ঘন্টা দাঁড়িয়ে পুলিশ পাহাড়ার মধ্য দিয়ে ২শ টাকার তেল নিয়ে বাড়ি বাড়ি ফিরছেন ।

বিরাশি গ্রামের কৃষক আনিকুল বলেন, একবিঘা জমিতে বোরো চাষ করতে খরচ হচ্ছে প্রায় ১৬ হাজার টাকা। সেচ মালিকদের আগে দিতে হতো ১৫শ টাকা। এখন ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়িয়ে দিয়েছে অনেকেই।

কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে ৯হাজার ৯শ ৮০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। মনে হয় তেলের সংকট দ্রুতই কমে যাবে। তবে তেলের কারণে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ফসলের দাম থাকায় কৃষকরা লাভবান হবেন।

জুই ফিলিং স্টেশনের ব্যাবস্থাপক নারায়ন চন্দ্র রাজবংসীয় বলেন, ঈদ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট কিছুটাতো রয়েছে। এ আতংকে তেল মজুত করছি। গতকাল মঙ্গলবার পেট্রোল নিয়ে এসেছিলাম ৩হাজার লিটার,ডিজেল সাড়ে ৪ হাজার লিটার। সে তেল আমি ৩দিনে বিক্রি করি সে তেল ৫/৬ ঘন্টায় শেষ হয়ে গেছে। এখন ডিপোতো আমাকে চাইলেই তেল দিবেনা। তারা ৩দিন পর আবার তেল দিবে, বর্তমানে বসে আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেনি। তবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানিয়েছেন জ্বালানি তেলের সংকট থাকবেনা। ইতো মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং শুরু করেছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার