ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:২২:০৩ অপরাহ্ন
শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার
ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন মুখর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাপড়ের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের চাপ। সকাল থেকে শুরু হওয়া ভিড় সন্ধ্যার পর রূপ নিচ্ছে উপচে পড়া জনসমাগমে। ক্রেতাদের সুবিধার্থে অনেক দোকান রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রধান মার্কেট ও বিপণিবিতানগুলোতে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। শিশু, নারী ও পুরুষ; সবার জন্য বাহারি পোশাকের সমারোহ চোখে পড়ার মতো। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, থ্র্রি-পিস, শাড়ি, গাউন ও লেহেঙ্গাসহ বিভিন্ন নতুন ডিজাইনের পোশাকে ভরপুর দোকানগুলো।

বিশেষ করে নারীদের পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি, ফারসি (ইরানি), তুর্কি ও ভারতীয় ডিজাইনের থ্রি-পিস ও গাউনের চাহিদা বেশি। নকশা, কারুকাজ ও রঙের বৈচিত্র্য ক্রেতাদের আকৃষ্ট করছে।

দাম বিশ্লেষণে দেখা যায়, পাঞ্জাবি ৮০০ থেকে ৩ হাজার টাকা, শার্ট ৬০০ থেকে ২ হাজার টাকা, প্যান্ট ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। নারীদের থ্রি-পিস ১ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা, গাউন ২ হাজার থেকে ৬ হাজার টাকা এবং শাড়ি ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শিশুদের পোশাক ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

ক্রেতা জুলফিকার আলী বলেন, শেষ সময়ে ভিড় বেশি হলেও পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। নতুন ডিজাইন ভালো লাগছে, তবে দাম কিছুটা বেশি।

তরুণী ক্রেতা সাবরিনা আক্তার বেবি বলেন, বিদেশি ডিজাইনের পোশাকগুলো আকর্ষণীয়, তবে দামের তারতম্য থাকায় যাচাই করে কিনতে হচ্ছে।

ক্রেতা মো. মোস্তাকিম বাবু বলেন, বাচ্চাদের পোশাক কিনতে এসেছি। ঈদের আনন্দের জন্য ভিড়ের মধ্যেও কেনাকাটা করতেই হয়।

ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বিক্রি কম থাকলেও শেষ সপ্তাহে এসে বাজারে চাঙ্গাভাব ফিরেছে। ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, এখন প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর ক্রেতার চাপ সবচেয়ে বেশি থাকে। শেষ দুই-তিন দিনে বিক্রি আরও বাড়বে।

আরেক ব্যবসায়ী মুক্তার শেখ বলেন, দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি, ভারতীয় ও তুর্কি ডিজাইনের কাপড়ের চাহিদা বেশি। নতুন কালেকশন আনার ফলে ক্রেতাদের সাড়া মিলছে।

এদিকে বাজারের শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পৌর প্রশাসন। ফুলবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। যানজট নিরসন ও নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড